শিক্ষা

আন্দোলন স্থগিত করলেও হল ছাড়বেন না জাবি শিক্ষার্থীরা

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি – হলে থাকার ঘোষণা দিয়ে আন্দোলন স্থগিত করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বরে সাংবাদিকদের কাছে ব্রিফিংয়ে এ তথ্য জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এসময় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী নুশিন আদিবা বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের অধিকাংশ দাবি মেনে নিয়েছে। এ কারণে আন্দোলনের সকল কর্মসূচি স্থগিত করছি। তবে শিক্ষার্থীদের নিরাপত্তা ও ভোগান্তির বিষয়টি বিবেচনা করে আমরা হলে থাকব’।

আরও পড়ুন : ১৭ মে খুলবে ঢাবির হল, টিকা নিতে হবে এক মাস আগে

তবে হল থেকে শিক্ষার্থীদের বের করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে চাপ প্রয়োগ করলে সাধারণ শিক্ষার্থীরা পুনরায় আন্দোলন করবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

এর আগে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়ায় শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার পর শনিবার (২০ ফেব্রুয়ারি) তালা ভেঙে হলে প্রবেশ করেন শিক্ষার্থীরা।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ২৩ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language