জাতীয়

সৈয়দ আবুল মকসুদের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি – প্রখ্যাত সাংবাদিক, কলামিস্ট ও লেখক সৈয়দ আবুল মকসুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, সৈয়দ আবুল মকসুদের মৃত্য আমাদের সাহিত্য অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। দেশের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে তার অবদান মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

রাষ্ট্রপতি মরহুম সৈয়দ আবুল মকসুদের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও পড়ুন : অবৈধ আয় আর পুলিশ বাহিনীতে নয়

অন্যদিকে আরেক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে স্কয়ার হাসপাতালে নেয়া হলে মঙ্গলবার সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করা হয়।

বরেণ্য সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদকে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে স্কয়ার হাসপাতালে নেয়া হলে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

সূত্র : প্রতিদিনের সংবাদ
এন এইচ, ২৪ ফেব্রুয়ারি

Back to top button
🌐 Read in Your Language