ফেনী

ফেনীর কাশিমপুরে স্টারলাইন ফুড প্রোডাক্ট কারখানায় ভয়াবহ আগুন

ফেনী, ২৫ ফেব্রুয়ারি – ফেনীর কাশিমপুরে স্টার লাইন ফুড প্রোডাক্টস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনের ভয়াবহতা বেড়েই চলেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হলেও এখন পর্যন্ত (রাত আড়াইটা) আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

আরও পড়ুন : গ্যাস-বিদ্যুৎ লাইন অপসারণ ছাড়াই সড়কে চলছে ফোরলেনের কাজ

ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা পুর্ণচন্দ্র মুদসুদ্দী জানান, রাত সাড়ে ১২টার দিকে কাশিমপুরের একটি খাবারের কারখানায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফেনী, সোনাগাজী, ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলা ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।

তিনি আরও জানান, ওই কারখানায় বিস্কুট, চানাচুরসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তৈরি করা হয়। কারখানার ভেতরে কার্টন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এখনই ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ২৫ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language