দক্ষিণ এশিয়া

ইরানের সঙ্গে যৌথ সামরিক মহড়ার আয়োজন করতে চায় পাকিস্তান

ইসলামাবাদ, ২৫ ফেব্রুয়ারি – পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল বাবর ইফতিখার বলেছেন, কোনো শক্তিই তার দেশের সঙ্গে ইসলামি প্রজাতন্ত্র ইরানের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারবে না। ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে পাকিস্তান যৌথ মহড়ায় আগ্রহী বলেও জানিয়েছেন তিনি।

পাকিস্তান সেনাবাহিনী হেড কোয়ার্টার রাওয়ালপিন্ডিতে বিদেশি গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইএসপিআর এর ডিরেক্টর জেনারেল (ডিজি) মেজর জেনারেল বাবর বলেন, ইরানের সঙ্গে সামরিক মহড়ার আয়োজন করতে ব্যাপক আগ্রহী পাকিস্তান।

আরও পড়ুন : কাশ্মীর সমস্যা সমাধানে ভারতের সাথে আলোচনায় বসতে চায় পাকিস্তান

আফগানিস্তানের পরিস্থিতি, পাকিস্তান-আফগানিস্তান-ইরানের আঞ্চলিক নিরাপত্তা, যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে সম্পর্ক, মধ্যপ্রাচ্য ও ইরান বিষয়ক নীতিমালা নিয়ে পাকিস্তানের ভূমিকা সম্পর্কে ব্যাখ্যা দেন তিনি। এছাড়া সন্ত্রাসবাদ মোকাবেলার ব্যাপারেও কথা বলেছেন সেনাবাহিনীর এই মুখপাত্র।

ইসলামিক রিপাবলিক নিউজ অ্যাজেন্সি তাকে উদ্ধৃত করে জানিয়েছে, পাকিস্তান সরকার ও সেনাবাহিনী চায়- পাকিস্তান ও ইরান যৌথ সামরিক মহড়ায় এবার অংশ নিক।

সূত্র : কালের কণ্ঠ
এন এইচ, ২৫ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language