বলিউড

তৈমুরকে আইপিএলে খেলাতে চান কারিনা!

মুম্বাই, ১৪ অক্টোবর- রক্তেই আছে ক্রিকেট। দাদা মনসুর আলি খান পতৌদি ছিলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার। নাতি তৈমুর আলি খান সে পথে গেলে অবাক হওয়ার কীইবা থাকবে।

মা কারিনা কাপুর খানেরও ইচ্ছে ছেলেকে বাইশ গজে দেখা। বলিউডের এই অভিনেত্রী তো বলেই দিলেন, আইপিএলে তৈমুরের খেলা দেখতে চান তিনি।

সম্প্রতি ছেলের একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার দিয়েছেন বেবো (কারিনার ডাকনাম)। এতে ব্যাট হাতে দেখা গেছে খুদে নবাবকে।

ছবির ক্যাপশনে ছেলের হয়ে কারিনা লিখেছেন, “আইপিএলে একটা সুযোগ হবে? আমিও খেলতে পারি।”

আরও পড়ুন: নুসরাত ফারিয়ার নতুন গান এসে গেছে

সাইফ আলি খানও নিশ্চয়ই তৈমুরকে দাদার পথে যেতে উৎসাহই দেবেন।

আডি/ ১৪ অক্টোবর

Back to top button
🌐 Read in Your Language