ক্রিকেট

এবার নাসির-তামিমার পাশে দাঁড়ালেন নায়িকা মিষ্টি জান্নাত

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি – ক্রিকেটার নাসির হোসেনের বিয়ের পর থেকেই শুরু হয় আলোচনায়। আলোচনার পাশাপাশি সমালোচনার নেটদুনিয়ায় চলছে নানা কথার ফুলঝুড়ি। কারণ হিসেবে ধরা হচ্ছে- আগের স্বামীকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন তামিমা তাম্মি। যদিও এ বিষয়ে নিজের বক্তব্য প্রকাশ করেছেন নাসির-তামিমা।

নাসির ইস্যুতে আলোচিত তামিমা ও তার আগের স্বামী রাকিবকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন মত দিচ্ছেন অনেকে। শোবিজ অঙ্গনের তারকারাও স্ট্যাটাস দিয়েছেন বিষয়টি নিয়ে। নবাগত অভিনেত্রী হুমায়রা সুবাহ থেকে শুরু করে সিদ্দিকের সাবেক স্ত্রী মারিয়া মিম থেকে পরিচিত অভিনেত্রী শবনম ফারিয়া। যার যার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বিষয়টি নিয়ে।

আরও পড়ুন : তামিমার আগের স্বামীকে নিয়ে যা বললেন সিদ্দিকের সাবেক স্ত্রী

এবার নিজের ফেসুবকে স্ট্যাটাস দিয়েছেন ঢালিউডের আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত। বিভিন্ন ইস্যুতে একাধিকবার আলোচনায় এসেছেন তিনি। নিজের ভেরিফায়েড পেজে মিষ্টি জান্নাত লিখেছেন, ‘সাকিব-নাসিরদের ব্যক্তিগত বিষয় নিয়ে নাড়াচাড়া করাতে কি আনন্দ আছে তা খুঁজে পাচ্ছি না। পৃথিবীর আর কোনো দেশে এমন আছে কিনা জানি না, যারা অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করে এতো সময় ব্যয় করে ও মজা পায়।’

তিনি আরও লিখেছেন, ‘অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে যত সময় ব্যয় করেন এর অর্ধেক সময় নিজেকে নিয়ে চিন্তা করলে আপনি এবং এই জাতি দুই অনেক দূর এগিয়ে যাবে। কেউ খারাপ কিছু করলে ঐটার জন্য কোর্ট কাচারী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে। বিচার আচার আপনি আমি না করলেও চলবে।’

সূত্র : বিডি২৪লাইভ
এন এইচ, ২৬ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language