নতুন ছবির মাফিয়া কুইন লুকে হইচই ফেলে দিলেন আলিয়া

মুম্বাই, ২৭ ফেব্রুয়ারি – মুক্তি পেল সঞ্জয়লীলা বানসালির নতুন সিনেমা ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ির’ টিজার। এ সিনেমায় একেবারে অন্য অবতারে দেখা যাবে আলিয়াকে। টিজারেই তার একঝলক দেখা গেল। ‘আমি গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি। কুমারি কেউ রাখেনি, শ্রীমতি কেউ বানায়নি’ সাদা শাড়ি, মাথায় ঘোমটা।
আলিয়ার অভিব্যক্তিই এমন, আত্মবিশ্বাস যেন একেবারে মুঠো মুঠো করে ভরা রয়েছে। সঞ্জয়লীলা বানসালির হাতে তৈরি চরিত্রে আলিয়া যেন একেবারেই মিশে গেছে। কোথায় সেই মিষ্টি আলিয়া? কোথায় সেই মিষ্টি চাহনি। যার চাহনিতে শুধুই কাত নন রণবীর কাপুর। আট থেকে আশির পুরুষরাও আটকে গেছে আলিয়ার জাদুতে। একেবারে তো চেনাই যাচ্ছে না। সঞ্জয়লীলা বানসালির হাতে পড়ে আলিয়া যেন একেবারে অন্যরকম অন্য অবতারে। কথামতোই মুক্তি পেল, বানসালির নতুন ছবি গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ির টিজার। আলিয়া যে এই সিনেমায় অভিনয়ে তুফান তুলবেন, তার আঁচ পাওয়া গেল টিজারেই।
আরও পড়ুন : কঙ্গনার বিরুদ্ধে এবার জবানবন্দি দিবেন হৃত্বিক
ডসনেমাটি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ৩০ জুলাই। গত বুধবার সামনে এলো বানসালির নতুন সিনেমা ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র ফার্স্টলুক। আর সেখানেই একেবারে অন্যরকম অবতারে দেখা গেল আলিয়াকে। কপালে বড় লাল টিপ, মাথায় ঘোমটা। চেয়ারের ওপর পা তুলে বসে আছেন আলিয়া। অভিব্যক্তিই তার আলাদা। শেষমেশ, নতুন লুকে একেবারে চমকে দিলেন আলিয়া।
এন এইচ, ২৭ ফেব্রুয়ারি









