বলিউড

ক্রাশের জন্মদিনে শুভেচ্ছা জানালেন শ্রাবন্তী, অভিনেত্রীকে ধন্যবাদ দিলেন শাহিদ কাপুর

মুম্বাই, ২৭ ফেব্রুয়ারি – বলিউডের ‘চকলেট বয়’ বলা হয় অভিনেতা শহীদ কাপুরকে। দীর্ঘ ক্যারিয়ারে তিনি অসংখ্য সুপারহিট ছবি উপহার দিয়েছেন। মুম্বাই পেরিয়ে তার জনপ্রিয়তা ছাপিয়ে গেছে বহু বাঙালির হৃদয়ে।

২৫ ফেব্রুয়ারি ছিল জনপ্রিয় এ অভিনেতার জন্মদিন। সহকর্মীদের থেকে শুরু করে করে ভক্ত অনুরাগীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। অন্যান্য অনেক অনুরাগীদের মতো এ অভিনেতার বিশাল বড় ভক্ত কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি।

আরও পড়ুন : নতুন ছবির মাফিয়া কুইন লুকে হইচই ফেলে দিলেন আলিয়া

শহীদ কাপুরের জন্মদিনে এক টুইট পোস্টের মাধ্যমে অভিনেতাকে শুভেচ্ছা জানান শ্রাবন্তী। সেখানে তিনি লিখেন, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আমার সব সময়ের ক্রাশ।

শ্রাবন্তীর এমন পোস্ট নজর এড়ায়নি অভিনেতার। পোস্টের উত্তরে এ অভিনেত্রীকে ধন্যবাদ জানান শহীদ কাপুর।

এ বিষয়ে শ্রাবন্তী বাংলাদেশ জার্নালকে বলেন, শহীদ কাপুর আমার ‘ক্রাশ’। ভীষণ রকমের পছন্দ করি তাকে। যখন দেখলাম সে আমার পোস্টে রিপ্লাই দিয়েছে, আমি তো দেখে খুব অবাক হয়েছি। আনন্দ লাগছে ভীষণ রকমের।

এন এইচ, ২৭ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language