ঢালিউড

থানায় জিডি করলেন আতঙ্কিত বুবলী

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি – গাড়িচাপায় হত্যাচেষ্টায় আতঙ্কিত হয়ে আত্মরক্ষার জন্য উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি করেছেন ঢাকা চলচ্চিত্রের চিত্রনায়িকা শবনম বুবলী। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাতে থানায় হাজির হয়ে জিডি করেন তিনি। জিডি নম্বর ১৯১৭।

থানার জিডিতে বুবলী যা উল্লেখ করেছেন, একজন চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে শুটিংয়ের প্রয়োজনে প্রায়ই আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয়। কাজ শেষে ফিরতে অনেক সময় রাত হয়ে যায়। এর মধ্যে কয়েক দিন ধরে অজ্ঞাতনামা ব্যক্তিরা নম্বরবিহীন গাড়ি ব্যবহার করে আমাকে ফলো করছে।

আরও পড়ুন : বুবলীকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টা!

গত ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে নারায়ণগঞ্জ থেকে শুটিং শেষ করে উত্তরার ১০ নম্বর সেক্টরের বাড়িতে ফেরার পথে আনুমানিক ৩টার সময় উত্তরা পশ্চিম থানার ৩ নম্বর সেক্টরের জসীম উদ্দীন রোডে পৌঁছামাত্র উল্টো দিক থেকে নম্বর প্লেটবিহীন একটি প্রাইভেট কার আমার গাড়ির সামনে হার্ড ব্রেক করে। আমার আশঙ্কা, অজ্ঞাতনামা ব্যক্তিরা যেকোনো সময় আমার ক্ষতি করতে পারে। উপরোক্ত বিষয়টি আপনার থানায় সাধারণ ডায়েরি করতে যেন মর্জি হয়।

জিডির বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান ইলিয়াস বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে। যদি অধিকতর তদন্তের প্রয়োজন দেখা দেয়, তাহলে তাও করা হবে।

এন এইচ, ২৭ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language