বগুড়া

ট্রেন আসতে দেখে ব্রিজ থেকে যুবকের লাফ, অতঃপর

আব্দুল ওয়াদুদ

বগুড়া, ২৮ ফেব্রুয়ারি – বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় রেল ব্রিজ থেকে লাফ দিয়ে অজ্ঞাত (৩০) এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার তালোড়ার নাগর নদের রেল ব্রীজে এ ঘটনাটি ঘটে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে সান্তাহার রেলওয়ে থানায় এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী বলেন, অজ্ঞাত ওই যুবক শনিবার দুপুরের দিকে উপজেলার তালোড়ার নাগর নদের রেল ব্রিজের উপর বসে ছিলেন। এমন সময় সান্তাহার থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটিকে ব্রিজের কাছে আসতে দেখে ওই যুবক ব্রিজের নিচে লাফ দেন। তিনি বলেন, আমরা ধারণা করছি ওই যুবক ‘মানসিক ভারসাম্যহীন’ ছিলেন।

সূত্র : বিডি২৪লাইভ
এন এ/ ২৮ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language