বিজ্ঞান ও প্রযুক্তি

ইউটিউবে সবচেয়ে বেশি দর্শক যে ভিডিওটি দেখেছে

একদল লাল-নীল পুঁচকে হাঙরের দল ইউটিউবে বাজিমাৎ করেছে। পৃথিবীর লাখ লাখ কনটেন্ট বা ভিডিওয়ের মধ্যে দক্ষিণ কোরিয়ার শিশুরাই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রকাশ করেছে এতে। ইউটিউবের ইতিহাসে সর্বাধিক হিট ভিডিওর তালিকায় রয়েছে তাদের গানের ভিডিও। বেবি শার্ক। ইউটিউব দুনিয়ায় তোলপাড় করে দিয়েছে তারা।

এ পর্যন্ত তাদের ভিডিও ভিউ ৮ বিলিয়নেরও বেশি।

আরও পড়ুন : ২০২১ সালেই চালু হবে ৫জি

কী আছে সেই ভিডিওতে

একটা শিশুতোষ ভিডিও, তাতে এমন কী আছে যে যার নেশায় মেতেছেন বাচ্চাদের বাবা-মা আর শিক্ষক-শিক্ষিকারাও?

আসলে এই ভিডিও গানের তালটি বেশ দ্রুত লয়ের যেটা শুনতে দারুণ লাগে। তার সঙ্গে রয়েছে রঙ-বেরঙের শার্ক বা হাঙরদের মাতামাতি। অর্থাৎ এই ভিডিওকে এক কথায় বলা যায় দেখতে-শুনতে বেশ!

সূত্র : যুগান্তর
এন এইচ, ২৮ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language