মানিকগঞ্জ

সিংগাইরে আ.লীগ প্রার্থী বাশার জয়ী

মানিকগঞ্জ, ২৮ ফেব্রুয়ারি – মানিকগঞ্জের সিংগাইর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আবু নাঈম মোঃ বাশার নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১৪ হাজার ৩২৩ ভোট। পরাজিত বিএনপি প্রার্থী এড. খোরশেদ আলম ভুইয়া জয় পেয়েছেন ১ হাজার ৭১৯ ভোট।

রবিবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : সেতু আছে, রাস্তা নেই

পৌরসভায় মোট ভোটার ২২ হাজার ৬৮৫ জন। এর মধ্যে নারী ভোটার ১১ হাজার ৫৬৫ জন ও পুরুষ ভোটার ১১ হাজার ১২০ জন। ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ১১টি কেন্দ্রের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

জেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র : বিডি-প্রতিদিন
এন এইচ, ২৮ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language