ফুটবল

জয়ে ফিরল লিভারপুল

সময়টা ভালো যাচ্ছে না ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের। ছন্দহীন পারফরম্যান্সে একের পর এক ম্যাচ হেরে শিরোপা জয়ের দৌড়ে তারা বেশ পিছিয়ে পড়েছে। তবে পয়েন্ট টেবিলের তলানির দল শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে রোববার রাতে তারা জয় পেয়েছে। হারিয়েছে ২-০ ব্যবধানে।

যা প্রিমিয়ার লিগে সবশেষ ১১ ম্যাচের মধ্যে তাদের দ্বিতীয় জয়। এই জয়ে ২৬ ম্যাচ থেকে ৪৩ পয়েন্ট সংগ্রহ করে লিভারপুল অবস্থান নিয়েছে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে তারা পিছিয়ে আছে ১৯ পয়েন্টের ব্যবধানে! ২৬ ম্যাচ থেকে ১১ পয়েন্ট নিয়ে শেফিল্ড ইউনাইটেড রয়েছে একেবারে তলানিতে (২০তম স্থানে)।

আরও পড়ুন : এবার বাংলায় রোনালদোকে নিয়ে অ্যাপ

অবশ্য রোববার শেফিল্ডের মাঠে প্রথমার্ধে জালের নাগাল পায়নি অলরেডরা। ৪৮ মিনিটের মাথায় ক্রুতিস জোন্স গোল করে এগিয়ে নেন দলকে। আর ৬৪ মিনিটে রবার্তো ফিরমিনোর নেওয়া শট শেফিল্ডের কিয়ান ব্রিয়ানকে ছুঁয়ে জালে আশ্রয় নিলে ব্যবধান হয় ২-০। এই ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে জার্গেন ক্লপের শিষ্যরা।

অবশ্য এই আত্মঘাতি গোলটি ছিল লিভারপুলের ইতিহাসে প্রিমিয়ার লিগে ৭০০০তম গোল।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ০১ মার্চ


Back to top button
🌐 Read in Your Language