নোয়াখালী

মির্জা কাদেরকে নিয়ে মুখ খুললেন সাংসদ একরামুল করিম

নোয়াখালী, ০৫ মার্চ – নোয়াখালীর-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী বলেছেন, ‘সারা নোয়াখালীতে আমার জনপ্রিয়তা দেখে ওবায়দুল কাদের ভাইয়ের ভাই মির্জা কাদের সারাদিন বাকবাক করছিল। তিনি প্রথমে আমাকে দিয়ে শুরু করছেন। যাইতে যাইতে তার ভাবীসহ এবং ওবায়দুল কাদেরসহ বাংলাদেশের কোন নেতা বাদ নেই। লাস্ট পর্যন্ত নেত্রীকে নিয়েও বলছেন। পাগলকে সামলাইতে যাইয়া কিছু কারণবশত কারো কারো সাথে কারো টেলিফোনে কথা হতেই পারে।’

শুক্রবার দুপুরে চরজব্বার থানা প্রাঙ্গণে সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন সাংসদ একরাম।

আরও পড়ুন : আজ ভাসানচরে পৌঁছালেন আরও ১ হাজার ৭৫৯ রোহিঙ্গা

তিনি বলেন, ‘গত ছয় দিন আমি ঢাকায় ছিলাম। আমি নেত্রীকে কতগুলো মেসেজ পাঠিয়েছি, উনি মেসেজগুলো দেখছেন। ঢাকায় যাওয়ার পর নেত্রীর সঙ্গে যিনি সব সময় থাকেন। তিনি আমাকে বললেন, নেত্রী আপনাকে এতো ভালো জানেন। আপনি কেন ঢাকায় ঘুরছেন। আমি বলি যে, আমাদের কমিটিটা দরকার। তিনি বলেন নোয়াখালী চালায় কে। বললাম- আমি নোয়াখালী চালাই। উনি বললেন- নেত্রী কি আপনাকে না চালাতে বলছে। আমি বলি না। নেত্রী জানে যে আপনিই নোয়াখালী চালাবেন। আপনি নোয়াখালী চালাতে থাকেন।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক, চরআমান উল্যাহ ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন, চরক্লার্ক ইউপি চেয়ারম্যান আবুল বাসার আজাদ, সুবর্ণচর উপজেলা যুবলীগের আহবায়ক আমিরুল ইসলাম রাজীব, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবদুল্লাহ আল মামুন জাবেদ প্রমুখ।

সূত্র : ঢাকাটাইমস
এন এইচ, ০৫ মার্চ

Back to top button
🌐 Read in Your Language