ক্রিকেট

গেইলকেও ছাড়িয়ে গেলেন পাকিস্তানের শারজিল খান

ইসলামাবাদ, ০৬ মার্চ – ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব ক্রিস গেইলকেও ছাড়িয়ে গেলেন পাকিস্তানের তারকা ওপেনার শারজিল খান। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলমান ষষ্ঠ আসরে ছক্কা হাঁকানোর দিক থেকে শীর্ষে রয়েছেন শারজিল খান। করাচি কিংসের এই তারকা ওপেনার ৫ ম্যাচে সর্বোচ্চ ১৫টি ছক্কা হাঁকিয়েছেন।

পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে মাত্র দুই ম্যাচে ৩৯ ও ৬৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন গেইল। দুই ম্যাচে তিনি হাঁকান ৭টি ছক্কা। কিন্তু জাতীয় দলের খেলা থাকায় পিএসএলের মাঝ পথেই দেশে ফেরেন ইউনিভার্স বস খ্যাত এ তারকা ব্যাটসম্যান।

আরও পড়ুন : শেহবাগের ব্যাটিং তাণ্ডবে উড়ে গেল বাংলাদেশ দল

পিএসএলের চলতি আসরে এখনও পর্যন্ত ছক্কা হাঁকানোদের তালিয়কা দ্বিতীয় পজিশনে রয়েছেন মোহাম্মদ হাফিজ। পাকিস্তানের সাবেক এ অধিনায়ক লাহোর কালান্দার্সের হয়ে চার ম্যাচে ১২টি ছক্কা হাঁকিয়েছেন।

তবে পাঁচ ম্যাচে ১১টি ছক্কা হাঁকিয়েছেন করাচি কিংসের হয়ে খেলা আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি।

সূত্র : প্রতিদিনের সংবাদ
এন এইচ, ০৬ মার্চ

Back to top button
🌐 Read in Your Language