এশিয়া

ভারতে আশ্রয় চাওয়া মিয়ানমারের পুলিশ সদস্যদের ফেরত চেয়েছে মিয়ানমার

নেপিডো, ০৬ মার্চ – ভারতে আশ্রয় চাওয়া মিয়ানমারের পুলিশ সদস্যদের ফেরত চেয়েছে দেশটি। প্রায় ৩০ জন পুলিশ সদস্য তাদের পরিবার নিয়ে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় চেয়েছেন। শনিবার ভারতের উত্তর–পূর্বের এক পুলিশ সদস্যদের বরাত দিয়ে সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা দখলকারী জান্তা সরকারের নির্দেশ না মেনে এই পুলিশ সদস্যরা দেশ ছেড়ে পালান। তাদের কয়েকজন গত বুধবার বিকেলে তারা সীমান্ত পেরিয়ে মিজোরামে চলে আসেন।

ভারতের সীমান্তবর্তী রাজ্য মিজোরামের চাম্পাই জেলার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, তিনি মিয়ানমারের ফালাম জেলা কর্তৃপক্ষের কাছ থেকে একটি চিঠি পেয়েছেন। সেখানে ‘দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে’ আট পুলিশ সদস্যকে ফেরত পাঠাতে অনুরোধ জানানো হয়।

আরও পড়ুন : হংকংয়ে গণতন্ত্রপন্থীদের সহ্য করবে না চীন

ডেপুটি কমিশনার মারিয়া সি টি জুয়ালি বলেন, এ বিষয়ে নয়াদিল্লি থেকে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘নির্দেশনার অপেক্ষায়’ আছেন। তবে এ বিষয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি।

মিয়ানমারের ওই চিঠির একটি কপি পাওয়ার পর পর্যালোচনা করে দেখেছে। সেখানে মিয়ানমার কৃর্তপক্ষ আট পুলিশের সীমান্ত অতিক্রম করার তথ্য পেয়েছে বলে উল্লেখ করা আছে। তাদের মধ্যে একজন নারী পুলিশ সদস্যও রয়েছেন।

গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সু চির সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। গ্রেপ্তার করা হয় স্টেট কাউন্সেলর অং সান সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্টকে। অভ্যুত্থানের পর থেকে এর বিরুদ্ধে রাজপথে বিক্ষোভ করে আসছেন হাজারো মানুষ। দিন দিন সহিংস হয়ে উঠছে জান্তা। অভ্যুত্থানের বিরুদ্ধে চলা আন্দোলনে নিরাপত্তা তাদের হাতে অর্ধশতাধিক বিক্ষোভকারী নিহত হিয়েছে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৬ মার্চ


Back to top button
🌐 Read in Your Language