মেয়ে-জামাইকে নিয়ে যা বললেন আফ্রিদি

ইসলামাবাদ, ০৭ মার্চ – রবিবার হুট করেই বিশ্ব মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ে যে, পাকিস্তানি গ্রেট শহিদ আফ্রিদির বড় মেয়ে আকসা আফ্রিদিকে বিয়ে করতে যাচ্ছেন দেশটির বর্তমান তরুণ পেসার শাহীন শাহ আফ্রিদি। একজন পাকিস্তানি সাংবাদিক দুই পরিবারের সম্মতিতে টুইট করে বিষয়টি প্রকাশ করেন। দিনভর গুঞ্জনের পর অবশেষে মুখ খুলেছেন শহীদ আফ্রিদি।
সাবেক পাকিস্তান অধিনায়ক টুইটারে লিখেছেন, ‘আমার মেয়ের জন্য শাহীনের পরিবার প্রস্তাব দিয়েছে। দুই পরিবারই বিষয়টি নিয়ে আলোচনা করছে। আসলে দাম্পত্য সম্পর্ক তো স্বর্গ থেকে আসে। আল্লাহ চাইলে এই সম্পর্কও পরিণতিতে গড়াবে। শাহীনের জন্য আমার দোয়া থাকল, সে যেন মাঠ ও মাঠের বাইরে সাফল্যের ধারা অব্যাহত রাখে।’
আরও পড়ুন : আইপিএলের চূড়ান্ত সূচি প্রকাশ, দেখে নিন কবে কোন খেলা
গণমাধ্যমের খবর অনুযায়ী, আকসার স্নাতক সম্পন্ন হলে এই বিয়ে অনুষ্ঠিত হবে। ২০১৮ সালে পাকিস্তানের জার্সিতে অভিষেক হয় শাহীন আফ্রিদির। ২০ বছর বয়সী পেসার এখন পর্যন্ত ১৫টি টেস্ট, ২২টি ওয়ানডে ও ২১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। তাকে পাকিস্তানের অন্যতম সম্ভাবনাময় ক্রিকেটার হিসেবে ধরা হয়। অন্যদিকে আফ্রিদির বড় মেয়ে আকসা আফ্রিদির বয়সও এখন ২০ বছর।
Shaheen’s family approached my family for my daughter. Both families are in touch, matches are made in heaven, if Allah wills this match will be made too. My prayers are with Shaheen for his continued success on and off the field.
— Shahid Afridi (@SAfridiOfficial) March 7, 2021
সূত্র : কালের কণ্ঠ
এন এইচ, ০৭ মার্চ







