জাতীয়

এখন পর্যন্ত টিকা নিয়েছেন ৩৭ লাখ ৮৯ হাজার মানুষ

ঢাকা, ০৭ মার্চ – দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের টিকা নিয়েছেন ১ লাখ ৭ হাজার ২০০ জন। এর মধ্যে ২৩ জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া (জ্বর, টিকা দেওয়া স্থানে লাল হাওয়া ইত্যাদি) তৈরি হয়েছে। আজ রোববার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টার হিসাবসহ এখন পর্যন্ত টিকা নিয়েছেন ৩৭ লাখ ৮৯ হাজার ৩৫২ জন। তাদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে ৮৪৮ জনের। পাশাপাশি টিকার জন্য নিবন্ধন করেছেন ৫০ লাখ ১৭ হাজার ৮০৪ জন। গত ২৪ ঘণ্টায় টিকাগ্রহণকারীদের মধ্যে পুরুষ ৬৫ হাজার ৪৩০ জন ও নারী ৪১ হাজার ৭৭০ জন।

আরও পড়ুন : নতুন প্রজন্মকে সুপরিকল্পিতভাবে ভ্রান্ত ইতিহাস জানাচ্ছে আ.লীগ: ফখরুল

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিভাগে ৩৯ হাজার ২৪৪ জন, ময়মনসিংহ বিভাগে ৪ হাজার ৩২ জন, চট্টগ্রাম বিভাগে ১৮ হাজার ২৫০ জন, রাজশাহী বিভাগে ১১ হাজার ৪৫ জন, রংপুর বিভাগে ৯ হাজার ৫৯০ জন, খুলনা বিভাগে ১৬ হাজার ৮৬৯ জন, বরিশাল বিভাগে ৩ হাজার ৮০৬ জন ও সিলেট বিভাগে ৪ হাজার ৩৬৪ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্য অনুসারে, গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচি শুরু করে। প্রথম দিন টিকা দেওয়া হয় ২৬ জনকে।

করোনাভাইরাসের টিকাদান কার্যক্রমের দ্বিতীয় দিনে ২৮ জানুয়ারি রাজধানীর পাঁচটি হাসপাতালে ৫৪১ ব্যক্তিকে টিকা দেওয়া হয়। আর ৭ ফেব্রুয়ারি সারা দেশে টিকা কার্যক্রম শুরু হয়। এদিন সারা দেশে টিকা নেন ৩১ হাজার ১৬০ জন। তাদের মধ্যে পুরুষ ২৩ হাজার ৮৫৭ জন ও নারী ৭ হাজার ৩০৩ জন।

সূত্র : আমাদের সময়
এন এইচ, ০৭ মার্চ


Back to top button
🌐 Read in Your Language