বিজ্ঞান ও প্রযুক্তি

নারী দিবসে গুগলের বিশেষ ডুডল

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নিজেদের হোমপেজে বিশেষ ডুডল প্রকাশ করেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম গুগল। বিশেষ এ ডুডলে ছবির বদলে ব্যবহার করা হয়েছে ভিডিও। ভিডিওটিতে আছে অ্যানিমেশনের কাজ।

নারী দিবস ঘিরে প্রকাশিত ডুডলে সমাজে নারীদের বিশেষ বিশেষ অবদান তুলে ধরা হয়েছে। ভিডিওতে পুরুষের হাতে হাত মিলিয়ে নারীরা এগিয়ে যাচ্ছে। বিভিন্ন পেশার তারা সফলতার সঙ্গে অবদান রাখছে- এসব বিষয় দেখানো হয়েছে।

আরও পড়ুন : চীনের বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ মাইক্রোসফটের

উল্লেখ্য, বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসে অথবা বিশেষ কোনো ব্যক্তির স্মরণে বরাবরই এমন ডুডল প্রকাশ করে থাকে গুগল। সার্চ বক্সের ওপর গুগলের নামের সঙ্গে সাধারণত দিবস বা ঘটনা সংশ্লিষ্ট একটি ছবি বা অ্যানিমেশন দিয়ে এডুডল প্রদর্শন করা হয়।

এন এইচ, ০৮ মার্চ


Back to top button
🌐 Read in Your Language