শিক্ষা

কারিগরি ত্রুটির মধ্যেও ঢাবিতে প্রথম দিনে ২৯ হাজার আবেদন

ঢাকা, ১০ মার্চ – কারিগরি ত্রুটির মধ্যেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি আবেদনের প্রথম দিনে প্রায় ২৯ হাজার পরীক্ষার্থী আবেদন করেছেন।

মঙ্গলবার (৯ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন : ফের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা নোবিপ্রবি শিক্ষকদের

তিনি বলেন, গতকাল ভর্তি কার্যক্রম উদ্বোধনের পর থেকে আমাদের সাইটে কিছু সমস্যা হচ্ছে। এর মধ্য দিয়েও আমাদের এবারের ভর্তি কার্যক্রম চলছে। গত বছরের প্রথম দিনের তুলনায় এবার দ্বিগুণ আবেদন পড়েছে। পেমেন্ট তিনগুণ বেড়েছে।

তবে এবারের ভর্তি কার্যক্রমে মোবাইল ব্যাংকিং যোগ হওয়ায় পেমেন্ট ও আবেদন দুইটায় বৃদ্ধি পেয়েছে। ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, এবারের ভর্তি পরীক্ষায় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৬০ শতাংশের মতো পেমেন্ট পরিশোধ করা হয়েছে।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ১০ মার্চ

Back to top button
🌐 Read in Your Language