জাতীয়

সোহেল তাজের কাছে ফিটনেস প্রশিক্ষণ নিচ্ছেন ত্রাণ প্রতিমন্ত্রী

ঢাকা, ১০ মার্চ – সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের কাছ থেকে ফিটনেস প্রশিক্ষণ নিচ্ছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

মঙ্গলবার (৯ মার্চ) সোহেল তাজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ফিটনেস প্রশিক্ষণ নেওয়ার সময় ধারণ করা একটি ভিডিও শেয়ার করা হয়। যেখানে দেখা যায় প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানকে শারীরিক ফিটনেস বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন সোহেল তাজ।

আরও পড়ুন : চাঁদাবাজির অভিযোগে মহানগর আ.লীগ থেকে কাউন্সিলর সেলিম বহিস্কার

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ভিডিও ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘ইন্সপায়ার ফিটনেস বাই এস টির নতুন মেম্বার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপিকে ট্রেনিং দিচ্ছি। তিনিও প্রমাণ করলেন বয়স কোন ব্যাপার না- ইচ্ছা থাকলে যেকোনো বয়েসেই ফিটনেস যাত্রা শুরু করা যায়।’

সূত্র : বাংলাদেশ প্রতিদিন
এন এ/ ১০ মার্চ


Back to top button
🌐 Read in Your Language