নাটক

কোটি টাকা হাতিয়ে নেয়ায় অভিনেত্রী রোমানা স্বর্ণা গ্রেফতার

ঢাকা, ১১ মার্চ – ফাঁদ পেতে এক সৌদি প্রবাসীর কাছ থেকে কোটি টাকাও বেশি অর্থ হাতিয়ে নেওয়ার মামলায় মডেল ও অভিনেত্রী রোমানা স্বর্ণাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ তাকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : ১০ বছর আগের সেই স্ক্যান্ডাল নিয়ে মুখ খুললেন প্রভা

মডেল-অভিনেত্রী রোমানা স্বর্ণা। মডেলিংয়ের মাধ্যমে মিডিয়ায় পথচলা শুরু হলেও মূলত টিভি পর্দায় অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন এই অভিনেত্রী। পাশাপাশি তিনি অভিনয় করেছেন চলচ্চিত্রেও।

সূত্র : বিডি প্রতিদিন
এন এইচ, ১১ মার্চ


Back to top button
🌐 Read in Your Language