পশ্চিমবঙ্গ

মমতাকে দেখতে গিয়ে কাঁদলেন মিমি

কলকাতা, ১২ মার্চ – কলকাতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্বাচনী প্রচারণায় যেয়ে আহত হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন। বৃহস্পতিবার (১১ মার্চ) সেখানেই তাকে দেখতে গিয়ে কেঁদে ফেলেছেন তারকা-সাংসদ মিমি চক্রবর্তী। হাসপাতালের বাইরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় কেঁদে ফেলেন এই অভিনেত্রী।

মূখ্যমন্ত্রীর দ্রুত সুস্থ হয়ে ওঠার কামনা করে মিমি বললেন, দিদির জন্যই তো পুরো বাংলা। আজ তিনিই হাসপাতালে আছেন। এটা আমাদের কারোরই ভালো লাগছে না। মিমি যখন হাসপাতালে মমতার পাশে, তখন মুখ্যমন্ত্রীর আর এক ‘অভিনেত্রী মেয়ে’ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ছিলেন বাঁকুড়ায়। ওই কেন্দ্র থেকেই বিধানসভা নির্বাচনে লড়ছেন তিনি। প্রচারের পাশাপাশি উপোস করে মুখ্যমন্ত্রীর নামে পুজা দিলেন স্থানীয় এক্তেশ্বর মন্দিরে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করে লেখেন, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনায় বাঁকুড়ার মা-বোনেদের নিয়ে এক্তেশ্বর ধামে পূঁজা নিবেদন…।

সূত্র : বিডি২৪লাইভ
এন এ/ ১২ মার্চ


Back to top button
🌐 Read in Your Language