প্রেমে পড়েছেন হৃতিকের সাবেক স্ত্রী?

মুম্বাই, ১৩ মার্চ – যখন বিবাহবন্ধনে ছিলেন, তখনও যেমন বি-টাউনে আলো ছড়িয়েছিলেন সুসান খান ও হৃতিক রোশন; বিবাহবিচ্ছেদের পরেও তাঁরা যুগলপ্রেম ও মাতৃ-পিতৃরূপ দেখিয়েছেন। ১৪ বছর হৃতিক রোশনের স্ত্রী ও জীবনসঙ্গী ছিলেন সুসান। ২০১৪ সালে তাঁরা আলাদা হয়ে যান এবং এ খবরে বিশাল ঝাঁকুনি খায় অনুরাগীদের মন।
হৃতিক রোশন ও সুসান খান শৈশবের বন্ধু ছিলেন। ২০০০ সালে তাঁরা বিয়ে করেন এবং ২০১৪ সালে তাঁদের বিচ্ছেদ হয়। তাঁদের ঘরে রয়েছে দুই পুত্রসন্তান। তাঁরা শুধু ভালো অভিভাবকই নন, একে অন্যের দারুণ সহায়কও। যখন কঙ্গনা রনৌতের সঙ্গে হৃতিক রোশনের তুমুল ঝামেলা চলছিল, তখন হৃতিকের পাশে দাঁড়িয়েছিলেন সুসান।
আরও পড়ুন : অস্কারের মনোনয়ন তালিকা ঘোষণা করবেন প্রিয়াঙ্কা-নিক
কিন্তু মনে হচ্ছে, সুসান খান জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন। বিশ্বস্ত সূত্রের বরাতে ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্কভিলার খবর, হৃতিক রোশনের সাবেক স্ত্রী এখন সুখের অধ্যায়ে রয়েছেন। তিনি অভিনেতা আলি গনির ভাই আরসলান গনির সঙ্গে প্রেম করছেন। হ্যাঁ, ‘জিয়া অউর জিয়া’ অভিনেতা আরসলান গনির ঘনিষ্ঠ হয়েছেন সুসান খান।
পিঙ্কভিলাকে সূত্রটি জানিয়েছে, তাঁরা একে অন্যকে চেনেন ছয় মাস হলো। টিভি জগতের কমন ফ্রেন্ডদের মাধ্যমে তাঁদের পরিচয়। কিন্তু সম্প্রতি তাঁরা ঘনিষ্ঠ হয়েছেন। তাঁদের শারীরিক ভাষাই প্রমাণ করে, বন্ধুর চেয়ে বেশি তাঁরা। আরসলান গনি ও সুসান খান প্রায়ই টিভি ইন্ডাস্ট্রির বন্ধুদের সঙ্গে হুল্লোড় করেন।
View this post on Instagram
সম্প্রতি একতা কাপুর ও তাঁর বন্ধুদের সঙ্গে হুল্লোড়ে মাততে দেখা যায় দুজনকে। তবে পোর্টালটির পক্ষে সুসান খান ও আরসলান গনির সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা মন্তব্য দিতে রাজি হননি।
আরসলান গনি সম্প্রতি এএলটি বালাজির ওয়েব সিরিজ ‘ম্যায় হিরো বোল রাহা হুঁ’-র সঙ্গে চুক্তি সেরেছেন। সেখানে তাঁকে নেতিবাচক ভূমিকায় দেখা যাবে।
এন এইচ, ১৩ মার্চ









