ময়মনসিংহে অস্ত্রসহ ৭ ‘ডাকাত’ গ্রেপ্তার

ময়মনসিংহ, ১৩ মার্চ – ময়মনসিংহ ডিবির বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ সাতজন অস্ত্রধারী ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গ্রেপ্তাররা সকলেই ময়মনসিংহ নগরীর ভয়ংকর ছিনতাইকারী ও ডাকাতির সংঘবদ্ধ চক্র। শুক্রবার রাতে নগরীর দিঘারকান্দা বাড়েরা নিজাম এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয়। এসময় ১টি পাইপগান, ২টি গুলি, ১টি চাপাতি, ৫টি চাকু ও ২০টি ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- বাঘমারা গ্রামের ছেলে ফরহাদ (২৪), কালিবাড়ী রোডের রফিকুল ইসলাম জয় (২৫), কৃষ্টপুরের সানি (২৩), কৃষ্টপুর বাগানবাড়ীর সরোয়ার হোসেন শিপু (৩২), পাটগুদাম রোডের মাসুম মিয়া (৩০), কৃষ্টপুর আদর্শ কলোনির নবী হোসেন (৩৫) এবং ত্রিশাল থানার পারখাইল রাঘামারা বালিপাড়ার শাহরিয়ার হোসেন রিফাত (২০)।
আরও পড়ুন : সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম আমান উল্যাহ মারা গেছে
এদিকে, কোতোয়ালি থানার সারদা ঘোষ রোড থেকে ২০টিস ইয়াবাসহ মাদক কারবারি নাঈম আহম্মেদ সিয়ামকে (২২) গ্রেপ্তার করে। নাঈম নওমহল নন্দীবাড়ী এলাকার মৃত আসলাম আহম্মেদের ছেলে।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি শাহ কামাল আকন্দ জানান, দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ এ দলটি নগরীর বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল। গোপন সংবাদে এদের গ্রেপ্তার করা হয়। এদের থানায় হস্তান্তর করে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
সূত্র : ঢাকাটাইমস
এন এইচ, ১৩ মার্চ









