ফুটবল

পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করলেন ডি মারিয়া

প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) সঙ্গে ২০২২ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। ফরাসি চ্যাম্পিয়নরা গতকাল শনিবার এই তথ্য নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে পিএসজির পক্ষ থেকে বলা হয়েছে, ‘পিএসজি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছে অ্যাঞ্জল ডি মারিয়ার সঙ্গে আরও এক বছরের জন্য চুক্তি নবায়ন করা হয়েছে। নতুন চুক্তিতে আরও এক বছর তিনি আমাদের সঙ্গে থাকবেন।’

আরও পড়ুন : পিছিয়ে পড়া রিয়ালকে জেতালেন বেনজেমা

ডি মারিয়া ২০১৫ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে পিএসজিতে যোগ দেওয়ার পর ৮৭টি গোল করা ছাড়াও ৯৯টি গোলে অ্যাসিস্ট করেছেন। ডি মারিয়া থেকে পিএসজির জার্সি গায়ে একমাত্র সাবেক বসনিয়ান মিডফিল্ডার সাফেট সুসিচ বেশি গোলে এসিস্ট করেছেন। ১৯৮২-৯১ সাল পর্যন্ত খেলা এই মিডফিল্ডার ১০৩টি গোলে সতীর্থদের বল যোগান দিয়েছেন।

এক বিবৃতিতে ডি মারিয়া আশা করেন, ‘আমি সাফেট সুসিচের এই রেকর্ড ভাঙতে চাই। কারণ আমি ক্লাবের রেকর্ড বইয়ে নাম লেখাতে চাই।’

সূত্র : এনটিভি
এন এইচ, ১৪ মার্চ


Back to top button
🌐 Read in Your Language