আইন-আদালত
খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরো বাড়ল

ঢাকা, ১৫ মার্চ – বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হয়েছে।
এ সংক্রান্ত ফাইল অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার (১৫ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মো. শহিদুজ্জামান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন : শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
তিনি বলেছেন, প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া চলছে।
সিনিয়র সচিব জানান, এই সময়ে বেগম জিয়া দেশের যেকোনো স্থানে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিতে পারবেন।
সূত্র : আরটিভি
এন এ/ ১৫ মার্চ









