ইউরোপ

এবার অক্সফোর্ডের ভ্যাকসিন স্থগিত করল জার্মানি

বার্লিন, ১৫ মার্চ – এবার অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিন স্থগিত করেছে জার্মানি। খবরে বলা হয়েছে, ইউরোপের যেসব দেশ অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার টিকা স্থগিত করেছে জার্মানি তার মধ্যে সর্বশেষ। এর আগে ফ্যান্স এবং ইতালি অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিন স্থগিত করে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, তারা অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিন ব্যবহারের ফলে রক্ত জমাট বেঁধেছে এমন কোনো প্রমাণ পাননি।

জার্মানির স্বাস্থ্যমন্ত্রী বলেন, জার্মানি এবং ইউরোপের কয়েকটি দেশে সেরিব্রাল শিরায় রক্ত জমাট বেঁধে যাওয়ার রিপোর্টের পর জাতীয় ভ্যাকসিন অথরিটি এবং পল এহলিচ ইনস্টিটিউট অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিন পুনরায় টেস্ট করার কথা বলেছেন।

আরও পড়ুন : আয়ারল্যান্ডেও বন্ধ হলো অক্সফোর্ডের টিকা প্রয়োগ

এদিকে, জার্মানির ইনটেনসিভ কেয়ার ইউনিটের (আইসিইউ) ডাক্তাররা দেশটিতে করোনাভাইরাসের তৃতীয় ওয়েভ ঠেকাতে অবিলম্বে আংশিক লকডাউন ঘোষণার আহ্বান জানিয়েছেন। খবর এএফপির।

জার্মানির আইসিইউয়ের রেজিস্টার ক্রিস্টান কারজিয়ানডিস বলেন, ব্রিটিশ রূপান্তর বিস্তারের যে তথ্য বর্তমানে আমাদের কাছে আছে সেই তথ্যের ভিত্তিতে আমরা করোনার শক্তিশালী তৃতীয় ওয়েভ ঠেকাতে তাৎক্ষণিক লকডাউন ঘোষণার আহ্বান জানায়।

তিনি আরও বলেন, সবকিছু খোলা রেখে আগামী এক সপ্তাহ অথবা দুই সপ্তাহে আমরা খুব বেশি কিছু পাব না। বরং এর ফলে আমাদের আরও বেশি সংক্রমণ হবে এবং সংক্রমণ ঠেকাতে দ্বিগুণ কঠিন হবে।

সূত্র : ঢাকাটাইমস
এন এইচ, ১৫ মার্চ


Back to top button
🌐 Read in Your Language