মোদির সফর নির্বিঘ্ন করতে কাজ করছে র্যাব

গোপালগঞ্জ, ১৬ মার্চ – র্যাব মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, আমরা সবার সহযোগিতায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর নির্বিঘ্ন করতে কাজ করে যাচ্ছি। সবাই যেভাবে একসাথে আমরা কাজ করে যাচ্ছি, তাতে ওনার সফর আমরা খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো। এখানে নিরাপত্তার চাদরে ঢেকে দেবো আমরা এবং চমৎকারভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হবে।
সোমবার বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স ও কাশিয়ানীর ওড়াকান্দি ঠাকুর বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন : উন্নয়ন ও অগ্রগতিতে বাংলাদেশের ধারে কাছে নেই পাকিস্তান
এর আগে বিকেলে তিনি হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়া যান। পরে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে তিনি বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স ও কাশিয়ানী উপজেলার ওড়াকান্দিতে যান এবং সেখানেও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেন।
এ সময় সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশের অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক আজাদ হোসেন, ডিআইজি খোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৬ মার্চ









