লক্ষ্মীদাড়ি সীমান্তে পৌনে ২ কেজি সোনাসহ আটক ১

সাতক্ষীরা, ১৬ মার্চ – সাতক্ষীরার লক্ষ্মীদাড়ি সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় এক কেজি ৭৫০ গ্রাম সোনাসহ এক চোরাচালানিকে গ্রেফতার করেছে বিজিবি। সোমবার (১৫ মার্চ) সকাল ৭টার দিকে সদর উপজেলার ভোমরা স্থলবন্দর সংলগ্ন সীমান্ত থেকে এই সোনা আটক করা হয়। সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন : কুষ্টিয়ায় নকল প্রসাধনী কারখানায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা
আটক সোনা চোরাচালানির নাম মো. হাফিজুল ইসলাম (৩৫)। তার বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা গ্রামে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ভোমরা বিওপির একটি টহল দলের সদস্যরা সদর উপজেলার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষ্মীদাড়ি সীমান্তে অভিযান চালায়। এ সময় সকাল ৭টার দিকে সীমান্তের বেড়িবাঁধের কাছ থেকে হাফিজুলকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে এই সোনা উদ্ধার করেন বিজিবি সদস্যরা।
সূত্র : বাংলা ট্রিবিউন
এন এইচ, ১৬ মার্চ









