ক্রিকেট
টিকটক কাঁপাচ্ছেন নাসির-তামিমা

ঢাকা, ১৬ মার্চ – বিয়ের পর থেকে আলোচনা-সমালোচনার মধ্যে এবার সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা তাম্মির ভিডিও ভাইরাল হয়েছে।
কোনো ভিডিওতে সংলাপ আবার কোনো ভিডিওতে গানের সঙ্গে ঠোট মিলিয়েছেন এই দম্পতি। ভিডিও গুলোতে দেখা যাচ্ছে বাংলা, হিন্দি ও আরবি গানেও টিকটক করেছেন তারা। ভিডিও গুলো লাখ লাখ ব্যবহারকারী দেখেছেন।
আরও পড়ুন : সাতপাকে বাঁধা পড়লেন ভারতের তারকা পেসার জসপ্রিত বুমরাহ
গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে তামিমা তাম্মি বিয়ে করেন নাসির হোসেন। এর তিন দিন পর দুইজনের হলুদের ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ২০ ফেব্রুয়ারি তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ওই দিনই অভিযোগ উঠে স্বামীকে রাকিব হাসানকে তালাক না দিয়েই নাসিরের সঙ্গে বিয়ে পিড়িতে বসেন তামিমা।
সূত্র : কালের কণ্ঠ
এন এইচ, ১৬ মার্চ







