করোনায় আরও ২৬ জনের মৃত্যু, শনাক্ত ১৭১৯

ঢাকা, ১৬ মার্চ – দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে আরও এক হাজার ৭১৯ জন রোগী শনাক্ত হয়েছে।
দেশে এখন পর্যন্ত ৫ লাখ ৬০ হাজার ৮৮৭ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৮ হাজার ৫৯৭ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৩৫২ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছে। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ৫ লাখ ১৪ হাজার ৪৭৯ জন।
আরও পড়ুন : মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে র্যাবের ত্রিমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৭৪৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪৩ লাখ ৩ হাজার ৯৯৪টি।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৮ দশমিক ২৯ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৭৩ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
সূত্র : বার্তা ২৪
এন এ/ ১৬ মার্চ









