করোনায় আক্রান্ত সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম

জামালপুর, ১৭ মার্চ – বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি করোনায় আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার রাতে তিনি নিজেই জামালপুরের সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন : বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ছিলো মুক্তিযুদ্ধের প্রেরণার উৎস : তথ্য প্রতিমন্ত্রী
১ এপ্রিল জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনকে সামনে রেখে মির্জা আজম এমপি মঙ্গলবার সকাল ১০টার দিকে জাতীয় সংসদ ভবনের মেডিকেল সেন্টারে করোনার নমুনা পরীক্ষা করতে দেন। সন্ধ্যার পর নমুনা পরীক্ষার রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। করোনা পজিটিভ হলেও শারীরিক কোনো জটিলতা নেই তার। বর্তমানে তিনি অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে ঢাকার ন্যাম ভবনের নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
সূত্র : বিডি প্রতিদিন
এন এইচ, ১৭ মার্চ







