জাতীয়

অনিবার্য কারণে বুর্জ খলিফায় বঙ্গবন্ধুর ছবি প্রদর্শন স্থগিত

দুবাই, ১৭ মার্চ – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বুধবার (১৭ মার্চ) দুবাইয়ের বুর্জ খলিফা বঙ্গবন্ধুর ছবি প্রদর্শনের কথা থাকলেও অনিবার্য কারণে আরব আমিরাত কর্তৃপক্ষ তা আপাতত স্থগিত করেছে। তবে বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬ মার্চ বুর্জ খলিফা বঙ্গবন্ধুর ছবি ও জাতীয় পতাকা প্রদর্শন করা হতে পারে।

দুবাইয়ের বুর্জ খলিফা ও আবুধাবির অ্যাডনক ভবনে পূর্ব নির্ধারিত অনুষ্ঠান থাকায় বঙ্গবন্ধুর ছবি প্রদর্শন করা হয়নি বলে সাংবাদিকদের কাছে তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশের আবুধাবি দূতাবাসের লেবার কাউন্সিলর আবদুল আলিম মিয়া।

আরও পড়ুন : সম্পূর্ণ ‘লকডাউন’সহ ১২ প্রস্তাব দিল স্বাস্থ্য অধিদপ্তর

আলিম মিয়া আরও বলেন, পূর্বঘোষিত সময়ানুসারে বাংলাদেশি প্রবাসীরা এ দুই স্থানে গিয়ে যেন ভিড় না করেন, সেজন্য দূতাবাস থেকে অনুরোধ করা হচ্ছে।

বুর্জ খলিফায় বঙ্গবন্ধুর ছবি প্রদর্শনের বিষয়টি এর আগে সাংবাদিকদের জানিয়েছিলেন বাংলাদেশের আবুধাবি দূতাবাসে নিযুক্ত রাষ্ট্রদূত মো. আবু জাফর।

সূত্র : আরটিভি
অভি/ ১৭ মার্চ


Back to top button
🌐 Read in Your Language