গাইবান্ধা

গাইবান্ধায় মাটি চাপা পড়ে একই পরিবারের ৩ শিশু নিহত

গাইবান্ধা, ১৯ মার্চ – গাইবান্ধার সুন্দরগঞ্জে খেলতে গিয়ে মাটিচাপা পড়ে একই পরিবারের তিন শিশু নিহত হয়েছে।

শুক্রবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের কিশামত সদর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো- মাসুদ মিয়ার দুই ছেলে আব্দুল আলী (৭), আবির আলী (৪) ও শফিকুল ইসলামের ছেলে রিফাত মিয়া (৩)।

আরও পড়ুন : বাল্যবিয়ের কারনে যেভাবে হারিয়ে গেল দেশ সেরা ফুটবলারসহ সাত কিশোরী

স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন আগে ভেকু দিয়ে রাস্তা নির্মাণ করা হয়। এতে রাস্তার পাশে বিশাল গর্ত হয়। পরিবারের অজান্তে সেই গর্তে খেলতে গিয়ে মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই তিন শিশু নিহত হয়। বিকেল থেকে বাড়িতে শিশুদের না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন। পরে রাস্তার পাশে গর্তে এক শিশুর পা দেখতে পেয়ে তাদের উদ্ধার করা হয়।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহীল জামান এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সূত্র : বার্তা২৪
এন এইচ, ১৯ মার্চ


Back to top button
🌐 Read in Your Language