ইউরোপ

অক্সফোর্ড ভ্য্যাকসিন প্রয়োগ স্থগিত করলো ফিনল্যান্ড

হেলসিঙ্কি, ২০ মার্চ – রক্তে জমাট বাঁধার অভিযোগে অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের টিকা প্রয়োগ বন্ধ করে দিয়েছে ফিনল্যান্ড। শুক্রবার (১৯ মার্চ) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় অক্সফোর্ডের টিকা প্রয়োগ সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করে। খবর আনাদোলু এজেন্সির।

আরও পড়ুন : ‘তৃতীয় ঢেউ’য়ের শঙ্কায় প্যারিসে লকডাউন

ফিনিশ স্বাস্থ্য ও জনকল্যাণ সংস্থা জানিয়েছে, ফিনল্যান্ডে অক্সফোর্ডের টিকা নেওয়ার পর ২ জন ব্যক্তির শরীরে রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটে। এরপরই তারা এই টিকা প্রয়োগ আপাতত স্থগিত করার ঘোষণা দিয়েছে। রক্ত জমাট বাঁধার বিষয়টি নিয়ে তারা আরো বিস্তারিত পর্যালোচনা ও গবেষণা চালাবে ফিনল্যান্ড। কিন্তু তার আগে সতর্করাস্বরূপ অক্সফোর্ডের টিকা প্রয়োগ বন্ধ করে দিয়েছে ফিনল্যান্ড।

এদিকে ফিনল্যান্ডের পাশাপাশি সুইডেন, নরওয়ে ও ডেনমার্কেও অক্সফোর্ডের তৈরি টিকা প্রয়োগ বন্ধ থাকবে।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২০ মার্চ


Back to top button
🌐 Read in Your Language