জাতীয়

করোনার টিকাগ্রহীতার সংখ্যা ৪৮ লাখ ছাড়াল

ঢাকা, ২১ মার্চ – সারাদেশে চলমান করোনাভাইরাস টিকা প্রদান কার্যক্রমে টিকাগ্রহীতার সংখ্যা ৪৮ লাখ ছাড়িয়েছে। রোববার (২১ মার্চ) পর্যন্ত টিকা নিয়েছেন ৪৮ লাখ ৪০ হাজার ৯৬৯ জন। এরমধ্যে পুরুষ ৩০ লাখ ৪০ হাজার ৫২২ জন এবং নারী ১৮ লাখ ৪৪৭ জন। টিকা গ্রহণকারীদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে ৯০৬ জনের।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সারাদেশে টিকাগ্রহণকারীর সংখ্যা ৮০ হাজার ২২২ জন। তাদের মধ্যে পুরুষ ৪৪ হাজার ১১ জন ও নারী ৩৬ হাজার ২১১ জন।

রোববার (২১ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন : ৮ এপ্রিল থেকে দেশে করোনার টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে

আজ পর্যন্ত টিকার জন্য সারা দেশে নিবন্ধন করেছেন ৬১ লাখ ৯৮ হাজার ৩৭৮ জন।

দেশে গত ৭ ফেব্রুয়ারি থেকে সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই টিকাদান কর্মসূচি চলছে।

অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোট টিকা নিয়েছেন ৪৮ লাখ ৪০ হাজার ৯৬৯ জন। এদের মধ্যে ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ১৫ লাখ ১৭ হাজার ৬৯ জন, ময়মনসিংহ বিভাগে দুই লাখ ১৬ হাজার ২২১ জন, চট্টগ্রাম বিভাগে ৯ লাখ ৮৮ হাজার ৭৯ জন, রাজশাহী বিভাগে পাঁচ লাখ ৩৭ হাজার ৬৪৮ জন, রংপুর বিভাগে চার লাখ ৭৮ হাজার ২৫৮ জন, খুলনা বিভাগে ছয় লাখ ৩২ হাজার ৪৮৮ জন, বরিশাল বিভাগে দুই লাখ ১৬ হাজার ২৮৪ জন এবং সিলেট বিভাগে টিকা নিয়েছেন দুই লাখ ৫৪ হাজার ৯২২ জন।

সূত্র : বার্তা২৪
এন এইচ, ২১ মার্চ


Back to top button
🌐 Read in Your Language