ক্রিকেট

কলকাতার প্রথম পছন্দ সাকিব

কলকাতা, ২২ মার্চ – জুয়াড়ির প্রস্তাব গোপন করে এক বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ ছিলেন সাকিব আল হাসান। এর মাঝে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একটি আসরও চলে যায়। তবে নিষেধাজ্ঞার পর তাকে আরও বেশি পারিশ্রমিকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স।

ভিত্তিমূল্য ২ কোটি রুপি হলেও মাত্র ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় সাকিবকে। বলা যায় কম দামে চড়া দামের খেলোয়াড় পেয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এ নিয়ে অনেক আলোচনাও হয় লম্বা সময়।

তবে নিলামের আগে যে খেলোয়াড়কে নিয়ে বেশি আলোচনা হয়েয়ে নাইট টিম ম্যানেজমেন্টে, তিনি সাকিব আল হাসান।

এমনটাই জানাচ্ছে কলকাতার নাইটসের অফিসিয়াল ওয়েবসাইটে। দলটির পারফরম্যান্স ও স্ট্রেটেজি এনালিস্ট এআর শ্রীকান্তের মতে, খেলোয়াড় নিলামের আগে সাকিবই ছিল সব আলোচনার ঊর্ধ্বে।

আরও পড়ুন : ভুল শুধরে এবার লড়তে চায় বাংলাদেশ

‘আমরা যখন নিলাম এবং খেলোয়াড়দের বিকল্প নিয়ে আলোচনা শুরু করি তখন আমাদের সব আলোচনায় একটি নাম উল্লেখযোগ্য ছিল তা হলো সাকিব।’

তবে এত খেলোয়াড় থাকতে সাকিব কেন সেই ব্যাখ্যাও দিয়েছেন শ্রীকান্ত। তার মতে সাকিব এমন একজন খেলোয়াড় যিনি ব্যাটিং, বোলিং এমনকি তার রয়েছে নেতৃত্বের গুণাবলিও।

‘এটা ঠিক যে, তার ব্যাটিং, বোলিংয়ের সঙ্গে রয়েছে নেতৃত্বের গুণাবলীও। যা বিবেচনা করলে সাকিবের বিকল্প নেই। সাকিব হতে পারেন সুনীল নারিন এবং এউইন মরগানের ব্যাকআপও।’

সাকিবের ২০১৯ বিশ্বকাপের পারফর্ম টেনে শ্রীকান্ত বলেন, তার কোয়ালিটি নিয়ে আর কোনো প্রশ্ন থাকতে পারে না। সে একজন প্রিমিয়ার অল-রাউন্ডার।

‘সাকিব নিঃসন্দেহে একজন প্রিমিয়ার অল-রাউন্ডার। ২০১৯ বিশ্বকাপে তার পারফর্ম দেখলে আর কোনো প্রশ্ন থাওতে পারে না। তাই সাকিব আমাদের প্রথম পছন্দ। তাই চেষ্টা করব যতটা খেলানো যায় তাকে।’

আগামী ৯ এপ্রিল থেকে শুরু হবে আইপিএলের ১৪তম আসর। আগামী ১১ এপ্রিল সাকিবদের প্রথম ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে।

সূত্র : আরটিভি
এন এইচ, ২২ মার্চ

Back to top button
🌐 Read in Your Language