পঞ্চগড়

গলায় ওড়না পেঁচিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

পঞ্চগড়, ২২ মার্চ – পঞ্চগড়ের দেবীগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে কলেজ পড়ুয়া ছাত্রী আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ সোমবার (২২ মার্চ) সন্ধ্যায় দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নের সর্দার পাড়া আত্মহত্যার ঘটনাটি ঘটে। নিহত ছাত্রী হলেন রূপালি রানী (১৮) তার বাড়ি দিনাজপুর জেলার খানসামা উপজেলার জয়গঞ্জ এলাকার শুলশুলি গ্রামে। সে ওই গ্রামের মৃত রাজেন্দ্রনাথ রায়ের মেয়ে। দেবীগঞ্জ ডিগ্রী কলেজে উচ্চ মাধ্যমিকে পড়াশুনা করছিল ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রূপালী রানী বিগত কয়েক বছর হতে তার মামা শুকুমার এর বাসায় থেকে পড়াশুনা করছিল। আজ সন্ধ্যায় তার মামার বাড়ির একটি ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ এসে ওই ছাত্রীর মৃতদেহ উদ্ধার করে।

আরও পড়ুন : কাঁথিতে নরেন্দ্র মোদীর সভায় থাকতে পারেন, জানালেন দিব্যেন্দু অধিকারী

দেবীগঞ্জ থানার ওসি (তদন্ত) বজলুর রহমান জানায় ঘটনার খবর পেয়ে আমরা সুকুমার এর বাসায় এসেছি। মৃত ওই ছাত্রীর সুরতহাল সম্পন্ন হয়েছে। শুধুমাত্র গলায় দাঁগ পাওয়া গেছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু হবে। মৃত ছাত্রীর পরিবার ঘটনাস্থলে এসেছে যদি তার পরিবারের কোন অভিযোগ পাওয়া যায় তবেই ওই ছাত্রীর মরদেহ ময়নাতদন্ত হবে একই সাথে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র : বিডি২৪লাইভ
এন/ ২২ মার্চ


Back to top button
🌐 Read in Your Language