গাইবান্ধা

৫ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধা, ২৩ মার্চ – গাইবান্ধার গোবিন্দগঞ্জে হেরোইনসহ রাসেল মিয়া (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে।

সোমবার (২২ মার্চ) গোবিন্দগঞ্জ সরকারি কলেজ সংলগ্ন বর্ধনকুঠি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে প্রায় পাঁচ লাখ টাকার হেরোইন জব্দ করা হয়। রাসেল মিয়া বর্ধনকুঠি গ্রামের মৃত মছির উদ্দিনের ছেলে।

আরও পড়ুন : গলায় ওড়না পেঁচিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাসেল মিয়াকে গ্রেফতার করা হয়। তার দেহ তল্লাশি করে ১০৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ ঘটনার রাসেলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এর আগেও তার বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ২৩ মার্চ


Back to top button
🌐 Read in Your Language