ফতুল্লায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে গ্যারেজসহ ২৮টি দোকান ও বসতঘর

নারায়ণগঞ্জ, ২৩ মার্চ – নারায়ণগঞ্জের ফতুল্লা থানার চাঁদমারী বস্তি এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে একটি রিকশার গ্যারেজসহ প্রায় ২৮টি দোকান ও বসতঘর। সোমবার (২২ মার্চ) দিবাগত রাত ১২ টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মণ্ডলপাড়া, ফতুল্লা ও হাজীগঞ্জ স্টেশনের ১০টি ইউনিট আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন : ‘ফার্স্ট টাইম মেশিন চালাইলাম’, কিশোরের ফেসবুকে গুলির ভিডিও
মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত ঘটে। পরে দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পরে। এতে একটি রিকশার গ্যারেজসহ ২৮টি দোকান ও বসতঘর পুড়ে যায়। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এসময় ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক।
সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২৩ মার্চ








