ক্রিকেট মাঠে ফুটবল স্কিল, সাজঘরে তামিম

ক্রাইস্টচার্চ, ২৩ মার্চ – স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চে দ্বিতীয় ম্যাচ খেলছে বাংলাদেশ। শুরুতে লিটনকে হারিয়েও সৌম্যকে নিয়ে দুর্দান্ত খেলছিলেন তামিম। তবে, এ তিনজনই মাঠ ছেড়ে সাজঘরে ফিরে গেছেন। মাঠে আছেন মুশফিকুর রহিম ও মোহাম্মাদ মিথুন।
শুরুতেই খালি হাতে ফেরেন ওপেনার লিটন দাস। ইনিংসে দ্বিতীয় ওভারের চতুর্থ বলে সাজঘরে ফেরেন তিনি। ওয়ান ডাউনে নেমে তামিমের সঙ্গী সৌম্য দেখে-শুনে খেলেছেন। ৪৬ বল খেলে ৩২ রান করে স্যান্টনারের বলে স্টাম্পড আউট হয়ে সাজঘরে ফিরে যান তিনি। ৭৮ রান করে সাজ ঘরে ফেরেন অধিনায়ক তামিম ইকবাল। রান আউট হয়ে সাজঘরের পথ ধরেন তিনি।
আরও পড়ুন : ফিফটির মাইলফলক তামিমের
আজ মঙ্গলবাল ক্রাইস্টচার্চে তামিমের রান আউটটি বেশ অবাককর। কারণে কোনো থ্রো বা ডিরেক্ট হিটের কারণে তিনি আউট হননি। জিমি নিশামের ফুটবল স্কিলের কারণে সাজঘরে ফিরে যেতে হয়েছে তামিমকে। ইনিংসের ৩১তম ওভারের দ্বিতীয় বলটি আলতো করে খেলেছিলেন মুশফিক রানের সুযোগ ভেবে দৌড় শুরু করেন তামিম। বুঝতে পারেননি বলটি নিশামের পায়ের কাছেই ছিল। তিনি পপিং ক্রিজে পৌঁছানোর আগেই নিশাম তার হালকা কিকে স্ট্যাম্প ভেঙে দেন।
এদিকে ওয়ানডে ক্যারিয়ারে নিজের পঞ্চাশতম পঞ্চাশ পূরণ করেছেন তামিম।
আজ জিতলে তিন ম্যাচ সিরিজের প্রধম দুই ম্যাচে সমতা আসবে, নয়তো নিশ্চিত সিরিজ পরাজয়- এ ভাবনা নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ দল। পরিবর্তন এসেছে একটি। চোটের কারণে বাদ পড়ায় তরুণ ডানহাতি পেসার হাসান মাহমুদের জায়গায় নেওয়া হয়েছে পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে। অপরিবর্তিত একাদশ নিয়ে নেমেছে স্বাগতিক নিউজিল্যান্ড।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, হেনরি নিকলস, ডেভন কনওয়ে, টম লাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), উইল ইয়ং, জেমস নিশাম, ড্যারেল মিচেল, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, কাইল জেমিসন এবং ট্রেন্ট বোল্ট।
সূত্র : আমাদের সময়
এন এইচ, ২৩ মার্চ







