জাতীয়

ঢাকা ছাড়লেন নেপালের রাষ্ট্রপতি

ঢাকা, ২৩ মার্চ – নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভাণ্ডারী দুই দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন।

মঙ্গলবার (২৩ মার্চ) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেপালের রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আরও পড়ুন : বঙ্গবন্ধুর জন্মদিনে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা লজ্জার: ডা. জাফরুল্লাহ

সোমবার (২২ মার্চ) দুই দিনের সফরে ঢাকায় আসেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভাণ্ডারী। ঢাকায় আসার পর তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

সূত্র : বার্তা২৪
এন এইচ, ২৩ মার্চ


Back to top button
🌐 Read in Your Language