হামলার সঙ্গে ছাত্রলীগ জড়িত নয় : লেখক

ঢাকা, ২৩ মার্চ – ছাত্রলীগ কোনো হামলার সঙ্গে জড়িত নয় বলে জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। তিনি দৈনিক আমাদের সময়কে বলেন, ‘ছাত্রলীগের বিরুদ্ধে চলা অব্যাহত মিথ্যাচারের আরেকটি নমুনা আজকের এই হামলার অভিযোগ। ছাত্রলীগের সঙ্গে হামলার ন্যূনতম সংশ্লিষ্টতা নেই।’
তিনি বলেন, ‘প্রগতিশীলতার নামে কিছু বহিরাগতরা অভ্যন্তরীণ কোন্দলে মারামারিতে লিপ্ত হয়েছিল। তারা ইট আর ডাব চালাচালি করেছে। ছাত্রলীগের অনেক কর্মী, যারা আমাদের পূর্বঘোষিত কর্মসূচি পালন করতে এসেছিল, তাদের ওপর ইট পাটকেল ছুড়েছে, তাতে কয়েকজন ছাত্রলীগ কর্মী এবং টিএসসিতে বেড়াতে আসা সাধারণ জনগণ আহত হয়েছেন।’
আরও পড়ুন : শেখ হাসিনা বঙ্গবন্ধুর ‘সোনার বাংলার’ স্বপ্ন পূরণ করছেন: ভুটানের প্রধানমন্ত্রী
‘ভিডিও ফুটেজ দেখে প্রগতিশীলতার নামে যারা ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, জামাতের পেইড এজেন্ট সেইসব মাদকাসক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ গ্রহন করব’, যোগ করেন লেখক ভট্টাচার্য।
সূত্র : আমাদের সময়
অভি/২৩ মার্চ









