সিরাজগঞ্জে নারী ও শিশুসহ ৫ রোহিঙ্গা আটক

সিরাজগঞ্জ, ২৫ মার্চ – সিরাজগঞ্জে দুই শিশু ও নারীসহ পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে র্যাব। তারা ভারত থেকে এ জেলার সলঙ্গা উপজেলায় এসেছিল। তাদের গন্তব্য ছিল কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যাওয়া।
গত মঙ্গলবার রাতে সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজের নেতৃত্বে র্যাব-১২-এর স্পেশাল কোম্পানির একটি দলের সদস্যরা সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন ঘুরকা বেলতলা বাজারে নিউজনতা হোটেলের সামনে ভারত থেকে পালিয়ে আসা এক নারীসহ তিনজন অনুপ্রবেশকারী রোহিঙ্গাকে আটক করেছেন। এ ছাড়া তাহাদের কাছ থেকে চারটি মোবাইল এবং ইউএনএইচসিআরের দুটি মেয়াদোত্তীর্ণ কার্ড জব্দ করা হয়।
আরও পড়ুন : টিকা নিয়েও করোনা আক্রান্ত সাবেক এমপি চয়ন
সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন ঘুরকা বেলতলা বাজার এলাকায় র্যাব সদস্যরা কয়েকজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন এবং তাহাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্বীকার করে যে, তারা অবৈধভাবে ভারতীয় রোহিঙ্গা শরণার্থী শিবির হতে পাসপোর্ট ব্যতীত, কক্সবাজার রোহিঙ্গা শিবিরে যাওয়ার জন্য বাংলাদেশে এসেছে। আটক ব্যক্তিদের সঙ্গে তিন বছর ছয় মাসের এক কন্যাসন্তান এবং ২১ মাস বয়সি এক পুত্রসন্তান রয়েছে। আটক ব্যক্তিরা হলেন মো. বেলাল ও ইয়াসমিন। আটক করা ব্যক্তিদের বিরুদ্ধে ১৯২০ সালের পাসপোর্ট আইনে মামলা দেওয়া হয়েছে।
সূত্র : প্রতিদিনের সংবাদ
এন এইচ, ২৫ মার্চ









