জাতীয়

রবিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে হেফাজত

ঢাকা, ২৬ মার্চ – ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় নেতা-কর্মী ও প্রতিবাদী মুসল্লিদের হত্যা ও হামলার প্রতিবাদে শনিবার (২৭ মার্চ) সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি পরদিন রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালেরও ঘোষণা দিয়েছে।

পুরানা পল্টনে শুক্রবার রাত আটটার দিকে সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির আবদুর রব ইউসুফী এ ঘোষণা দেন।

এসময় তিনি বলেন, ‘হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরীর পক্ষে আমি এ কর্মসূচি ঘোষণা করছি। ঢাকার বায়তুল মোকাররম, চট্টগ্রামের হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন স্থানে প্রতিবাদী মুসল্লিদের ওপর পুলিশ ও সরকারদলীয় ক্যাডার বাহিনী হামলা করে পাঁচজনকে শহীদ করেছে। অসংখ্য মুসল্লিকে আহত ও গ্রেপ্তার করেছে। এর প্রতিবাদে এ কর্মসূচি দেওয়া হয়েছে।’

সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটির সভাপতি মাওলানা জুনাইদ আল হাবীব, সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মনির হোসেন কাসেমী, সহসাংগঠনিক সম্পাদক আতাউল্লাহ আমীনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সূত্র : আরটিভি
অভি/ ২৬ মার্চ


Back to top button
🌐 Read in Your Language