টাঙ্গাইল

টাঙ্গাইলে দুই গ্রামের সংঘর্ষ, ওসিসহ আহত ১৮

টাঙ্গাইল, ২৭ মার্চ – নারীদের উক্তাক্ত করার প্রতিবাদ ও পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে টাঙ্গাইলে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ কর্মকর্তা ওসিসহ কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন। গত শুক্রবার (২৬ মার্চ) সন্ধ্যার দিকে জেলার ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের নলুয়া ও কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী গ্রামবাসীর মধ্যে নিকরাইল বাজারে এ সংঘর্ষ ঘটে।

এ খবর পেয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল ওহাব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে একপক্ষের আঘাতে তিনিও আহত হন। পরে তাকেসহ আরও বেশ কয়েকজনকে গুরুত্বর অবস্থায় ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন। এছাড়া বা‌কি আহত ব্যক্তিদের নিকরাইল স্থা‌নীয় বাজারে ফার্মেসিতে চিকিৎসা নেন।

আরও পড়ুন : বাল্য বিয়ে ঠেকাতে মাথার চুল কেটে ফেলেছিলেন ফুটবলার মিলি

অলোয়া ইউপি চেয়ারম্যান রহিজ উদ্দিন আকন্দ সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে জানান- পার্শ্ববর্তী উপজেলার গোহালিয়াবাড়ী গ্রামের করিমের নেতৃত্বে ওই এলাকার কিছু যুবক আমাদের নলুয়া গ্রামের যুবকদের ওপর হামলা চালায়। এতে ১০/১২ জন আহত হয়। আমার ভাতিজিদের ওই গ্রামের কিছু যুবক দীর্ঘদিন উক্তাক্ত করতো, তার প্রতিবাদ করা ও পূর্ব শত্রুতার জেরে এভাবে হামলা চালায় তারা। তিনি জানান, আহতদের মধ্যে বেশ কয়েকজনকে হাসপাতাল ভর্তি করা হয়েছে।
এছাড়াও ওসি মহোদয়ও গুরুত্বর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে ভূঞাপুর থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওহাব জানান- ‘পূর্ব শত্রুতার জের ধ‌রে শুক্রবার বিকালে উপজেলার নিকরাইল বাজারে নলুয়া ও পার্শ্ববর্তী কালিহাতী উপ‌জেলার গোহালিয়াবাড়ী এই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ‌তে দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে দফায় দফায় দুই প‌ক্ষের ম‌ধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

তিনি আরও জানান, সংঘর্ষের খবর পেয়ে ভূঞাপুর থানা পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এসময় আমিসহ উভয়পক্ষের ১৮ জন আহত হয়। আহতদের মধ্যে খায়রুল না‌মের একজ‌নের অবস্থা আশঙ্কাজনক হওয়া উন্নত চি‌কিৎসার জন‌্য তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠা‌নো হ‌য়ে‌ছে‌। এদিকে, বর্তমা‌নে এলাকায় থমথ‌মে অবস্থা বিরাজ কর‌ছে। তাই বড় ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

সূত্র : বিডি২৪লাইভ
এন এইচ, ২৭ মার্চ


Back to top button
🌐 Read in Your Language