উত্তর আমেরিকা

জলবায়ু সম্মেলনে বিশ্বের ৪০ নেতাকে ডাকলেন বাইডেন

ওয়াশিংটন, ২৭ মার্চ – বিশ্বের গুরুত্বপূর্ণ ৪০ জন নেতাকে বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস থেকে গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া এই অঞ্চল থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং আমন্ত্রণ পেয়েছেন।

আরও পড়ুন : ২০২৪ সালের নির্বাচনেও প্রেসিডেন্ট দৌঁড়ে লড়বেন জো বাইডেন

গণমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, জলবায়ু সম্মেলনে অতিথির তালিকায় রয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা, ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ, ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।

চলতি বছরের ২২ ও ২৩ এপ্রিল দুই দিনব্যাপী এ ভার্চুয়াল সম্মেলন হওয়ার কথা। জো বাইডেন আহ্বান জানিয়েছেন, আমন্ত্রিত নেতাদের দেশগুলো বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কীভাবে অবদান রাখতে পারে, তার রূপরেখা দেয়ার সুযোগ হিসেবে সম্মেলনটিকে যেন ব্যবহার করা হয়।

সূত্র : কালের কণ্ঠ
এন এইচ, ২৭ মার্চ


Back to top button
🌐 Read in Your Language