মোদির ভিসা বাতিল চান মমতা

কলকাতা, ২৭ মার্চ – খড়গপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর নিয়ে সমালোচনা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এখানে ভোট চলছে আর উনি বাংলাদেশে গিয়ে বাংলায় বক্তৃতা করছে এটিতে সম্পূর্ণভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘ করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে দুদিনের সফরে বাংলাদেশে আসেন নরেন্দ্র মোদি। ভোটের দিন শনিবার বাংলাদেশে মতুয়া সম্প্রদায়ের মন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পূজা দেয়া নিয়ে কটাক্ষ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
আরও পড়ুন : ‘ফাইন ডোজ’ রাখা আছে, কাঁথিতে অশান্তি নিয়ে বার্তা শান্তিকুঞ্জের অধিকারী শিশিরের
বার্তা সংস্থা জানিয়েছে, এ সময় বাংলাদেশের চলচ্চিত্র অভিনেতা ফেরদৌসের প্রসঙ্গ টানেন মমতা। বলেন, ‘২০১৯ সালের লোকসভা নির্বাচনে যখন এক বাংলাদেশি অভিনেতা আমাদের হয়ে প্রচারে অংশ নিলেন, তখন কি হয়েছিল? সে সময় সরকারের সঙ্গে কথা বলে সেই অভিনেতার ভিসা বাতিল করেছিল।’শনিবার পশ্চিমবঙ্গের ৩০টি আসনে প্রথম দফার ভোটগ্রহণের দিন এমন প্রশ্ন ছোড়েন মমতা।
Elections are underway here and he (PM) goes to Bangladesh and lectures on Bengal. It is a total violation of code of conduct of the election: West Bengal CM & TMC leader Mamata Banerjee in Kharagpur. pic.twitter.com/dallgHZcji
— ANI (@ANI) March 27, 2021
মোদিকে ইঙ্গিত করে মমতা ব্যানার্জি বলেন, ‘দেশে নির্বাচন চলছে, আর তিনি গেছেন বাংলাদেশে। সেখানে গিয়ে আবার পশ্চিমবঙ্গের ব্যাপারে জ্ঞান দিচ্ছেন। এটা নির্বাচনী বিধিমালার স্পষ্ট লঙ্ঘন।’
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে দুই দিনের সফরে বাংলাদেশে রয়েছেন মোদি। তিনি শনিবার দেবীর উদ্দেশে পূজা দিয়েছেন সাতক্ষীরার প্রাচীন যশোরেশ্বরী কালীমন্দিরে। পরে মতুয়া সম্প্রদায়ের মানুষের তীর্থস্থান গোপালগঞ্জের ওড়াকান্দিতেও যান তিনি।
এন এইচ, ২৭ মার্চ









