বিজ্ঞান ও প্রযুক্তি

যত দ্রুত সম্ভব ফেসবুক আগের অবস্থায় ফিরে আসবে: মুখপাত্র

ঢাকা, ২৭ মার্চ – বাংলাদেশে গত দুদিন ধরে ঠিকমতো ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহার করা যাচ্ছে না। মাঝে মাঝে ফেসবুকে ঢোকা গেলেও গতি খুব ধীর। মেসেঞ্জারও ঠিক মতো কাজ করছে না। এই সমস্যা অনুধাবন করে ফেসবুক বাংলাদেশ কর্তৃপক্ষ এ বিষয়ে কথা বলেছে।

দেশে ফেসবুকের ধীরগতি সম্পর্কে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বাংলাদেশে তাদের জনসংযোগ পার্টনার বেঞ্চমার্ক পিআর-এর মাধ্যমে শনিবার (২৭ মার্চ) জানিয়েছেন, ‘আমরা জানি, বাংলাদেশে আমাদের সেবা সীমিত করে দেওয়া হয়েছে। আমরা বিষয়টি সম্পর্কে আরও জানতে কাজ করে যাচ্ছি এবং আশা করছি, যত দ্রুত সম্ভব ফেসবুক আগের অবস্থায় ফিরে আসবে।’

সূত্র: বাংলা ট্রিবিউন
অভি/ ২৭ মার্চ


Back to top button
🌐 Read in Your Language